Monday, February 23, 2026
spot_img
Homeবিশ্বযুক্তরাষ্ট্রে অধ্যয়নরত শিক্ষার্থীদের ভিসা বন্ড দিতে হবে না

যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত শিক্ষার্থীদের ভিসা বন্ড দিতে হবে না

যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা বন্ডের বাধ্যবাধকতা থাকছে না বলে জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। তবে ব্যবসা ও পর্যটন ভিসা (বি১/বি২) আবেদনকারীদের ক্ষেত্রে নতুন করে ভিসা বন্ডের শর্ত কার্যকর হচ্ছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) এক বার্তায় মার্কিন দূতাবাস জানায়, এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে পড়াশোনা করছেন—এমন শিক্ষার্থীদের জন্য ভিসা বন্ড প্রযোজ্য নয়। কেবলমাত্র নির্দিষ্ট ক্ষেত্রে ব্যবসা বা পর্যটনের উদ্দেশ্যে বি১/বি২ ভিসায় অনুমোদিত আবেদনকারীদের সর্বোচ্চ ১৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হবে।

দূতাবাসের বার্তায় আরো বলা হয়, ভিসা সংক্রান্ত সঠিক ও হালনাগাদ তথ্য জানার জন্য আবেদনকারীদের যুক্তরাষ্ট্র দূতাবাসের নির্ধারিত ওয়েবসাইট ভিজিট করার অনুরোধ জানানো হয়েছে।

এর আগে সোমবার (১৯ জানুয়ারি) ঢাকার মার্কিন দূতাবাস জানায়, আগামী বুধবার (২১ জানুয়ারি) থেকে বাংলাদেশের নাগরিকদের মধ্যে যারা ব্যবসা বা পর্যটনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের বি১/বি২ ভিসার জন্য অনুমোদন পাবেন, তাদের এই ভিসা বন্ড দিতে হবে। তবে ২১ জানুয়ারির আগে ইস্যু করা বৈধ বি১/বি২ ভিসাধারীদের ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য হবে না।

দূতাবাস তখন আরো সতর্ক করে জানায়, ভিসা সাক্ষাৎকারের আগে কোনোভাবেই বন্ড পরিশোধ করা যাবে না। আগাম বন্ড পরিশোধ করলে তা ভিসা পাওয়ার নিশ্চয়তা দেয় না এবং তৃতীয় পক্ষের ওয়েবসাইটের মাধ্যমে অর্থ পরিশোধ প্রতারণার ঝুঁকি তৈরি করতে পারে। সাক্ষাৎকারের আগে পরিশোধ করা অর্থ ফেরতযোগ্য নয় বলেও উল্লেখ করা হয়। তবে ভিসার সব শর্ত যথাযথভাবে পালন করা হলে পরবর্তীতে বন্ডের অর্থ ফেরত দেওয়া হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments