Site icon BD News Journal

ওসমান হাদি হত্যা মামলায় কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার রুবেল রিমান্ডে

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদি হত্যা মামলায় মূল অভিযুক্ত ফয়সাল করিমের সহযোগী মো. রুবেল আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জামাল উদ্দিন মার্জিন জানান, আজ বেলা আড়াইটার দিকে আসামিকে আদালতে হাজির করা হয়। পরে বেলা সোয়া তিনটার দিকে বিচারক এজলাসে উঠেন। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার আবদুল কাদির ভূঞা আসামি রুবেলের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রিমান্ডের পক্ষে রাষ্ট্রপক্ষ শুনানি করে।

Exit mobile version